গণমাধ্যমের সদ্য শিরোনাম।।ভারত-পাকিস্তান যুদ্ধ প্রসঙ্গে

#ভারতীয় ব্রিগেড ধ্বংস ও যুদ্ধ বিমান ভূপাতিত করলো পাকিস্তান ।-৭.৫.২৫

#পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত আটজন নিহত এবং ৩৫ জন আহত হয়েছেন। -পাকিস্তানের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর)

# পাকিস্তানে ভারতের হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ প্রকাশ ।

#কার্যত গোটা দেশ তাকিয়ে ছিল এই প্রত্যাঘাতের দিকে। পহেলগাঁওতে জঙ্গি হামলা চালানো হয়েছিল। তারপর থেকেই ভারত একের পর এক পদক্ষেপ নেওয়া শুরু করেছিল। আর এবার একেবারে প্রত্যাঘাত। গুড়িয়ে দেওয়া হল জঙ্গি ঘাঁটি। – ভারতের প্রতিরক্ষা মন্ত্রী ।

# শুধু সীমান্তে নয়, ‘যুদ্ধ’ চলবে দেশের ভিতরেও, ‘মক্ ড্রিল’ শিখিয়ে দেবে,পরের কাজ দেশবাসীর,মত প্রাক্তন কর্নেলের। – ভারতীয় গণমাধ্যম।

# পাকিস্তানের সেনা মুখপাত্র লেফটেনান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানিয়েছেন যে ভারত তার দেশের ছয়টি জায়গায় ২৪টি স্থাপনায় বিভিন্ন অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।