ফাইল ছবি।
নিউজ ডেস্কঃ
হাই কোর্ট ভোরের কাগজ সম্পাদক ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শ্যামল দত্তকে কেন জামন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে । চার সপ্তাহের মধ্যে বিবাদীদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার দ্বৈত হাই কোর্ট বেঞ্চ এ রুল জারি করে। আদালতে আবেদনের পক্ষে শুনানি করা আইনজীবী নাজমুস সাকিব এ তথ্য জানিয়েছেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. হেমায়েত উল্লাহ।
উল্লেখ্য, গতবছরের ১৬ সেপ্টেম্বর সাংবাদিক মোজাম্মেল বাবুর সঙ্গে শ্যামল দত্তকে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে গ্রেপ্তার করা হয়।
ভাষানটেকে ফজলু হত্যা মামলায় পরদিন শ্যামল দত্তকে ৭ দিন রিমান্ডে পায় পুলিশ। রিমান্ড শেষে ২৩ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। গত ১১ সেপ্টেম্বর ভাষানটেক থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬৪ জনকে আসামি ওই মামলা দায়ের করা হয়। মামলায় ২৮ নম্বর এজাহারনামীয় আসামি শ্যামল দত্ত।