খুলনায় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের কর্মবিরতি

দুই দফা দাবিতে ৫ মে সোমবার খুলনায় কোর্ট চত্বরে গাজী মাকসুদুর রহমানের সভাপতিত্বে আবু সাঈদ সেতুর সঞ্চালনায় মানববন্ধন ও দুই ঘণ্টা কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বিচার বিভাগীয় কর্মচারীরা। দুই দফা দাবিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা ও স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন। এ কর্মসূচি পালন করে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন। সমাবেশে বক্তারা বলেন বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশন বিগত ১৯ এপ্রিল সংবাদ সম্মেলনের মাধ্যমে ২ (দুই) দফা তথা-বিচার বিভাগের জন্য সুপ্রীম কোর্টের অধীন । পৃথক সচিবালয় করতঃ অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীগণকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান সহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা। বিদ্যমান কাঠামো বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন পূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবী উপস্থাপন করেন। মানব বন্ধনে বক্তব্য রাখেন বিভাগীয় সভাপতি মোঃ জাকারিয়া শেখ, জেলা সভাপতি গাজী মাকছুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসান মেহেদী পারভেজ প্রমুখ।খবরঃ বিজ্ঞপ্তির