ফাইল ফটো ।
নিউজ ডেস্কঃ
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও জামায়েত নেতা ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রোববার (৪ মে) বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি।
সংবাদমাধ্যমে দেয়া তথ্য মতে, ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের প্রথম জানাজা পারিবারিক সিদ্ধান্তক্রমে আজ রোববার বাদ এশা ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকাল সকাল ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
ব্যারিষ্টার আবদুর রাজ্জাক বৃটেনে কোর্ট অব আপিলে প্র্যাকটিস করতেন।