খুলনা জেলার দাকোপে তরুণীকে ধর্ষনের ঘটনায় ১ জন গ্রেফতার

খুলনা জেলার দাকোপে তরুণীকে ধর্ষনের ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে দাকোপ থানা পুলিশ। অদ্য ০৩/০৫/২০১৫ খ্রিঃ দাকোপ থানাধীন তিলডাঙ্গা এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় ।

গ্রেফতারকৃতের নাম- প্রসেনজিৎ শীল (৩১)।

প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃত প্রসেনজিৎ শীল ভিকটিমকে বিভিন্ন সময় কু-প্রস্তাব দিয়ে আসছিলো। ভিকটিম তার কু-প্রস্তাবে রাজী না হওয়ায় পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৩০/০৪/২০২৫ খ্রিঃ রাতে ভিকটিমকে ধর্ষন করে।

এই ঘটনায় দাকোপ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা রুজু হয়েছে ।খবরঃ বিজ্ঞপ্তির