ফাইল ছবি।
নিউজ ডেস্কঃ
খুলনার বিশিষ্ট ব্যবসায়ী শিবলী বিশ্বাস ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ।
আজ শনিবার সকালে খুলনা সিটি মেডিকেল কলেজ এন্ড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
শিবলী বিশ্বাস খুলনা মটর বাস মালিক সমিতির কার্যকরী সভাপতি ও কেডিএ নিউমার্কেট দোকান মালিক সমিতির সহ-সাধারণ সম্পাদক ছিলেন।
মৃত্যুকালে তিনি পিতা, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শিবলী বিশ্বাস সাবেক সংসদ সদস্য আব্দুল গফফার বিশ্বাস’র বড় ছেলে এবং সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা মরহুম মশিউর রহমান’র একমাত্র জামাতা।
মরহুমের জানাজার নামাজ আজ ৩ মে বাদ আসর খুলনা নগরীর নুরনগর স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।
জানাজার নামাজ শেষে মরহুম-কে নুরনগর বিশ্বাস বাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।