খুলনায় মহান মে দিবসের কর্মসূচি

ফাইল ছবি।

‘পহেলা মে’ মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হবে। খুলনায় দিবসটি যথাযোগ্য মার্যাদায় পালনের লক্ষ্যে জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম দপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন দপ্তর যৌথ উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে। দিবসের এবারের প্রতিপাদ্য  ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’।
এ উপলক্ষ্যে ১ মে (বৃহস্পতিবার) সকাল সাড়ে নয়টায় খুলনা রেলওয়ে স্টেশন চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হবে। সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরকার। খবরঃ বিজ্ঞপ্তির