কাশ্মীরে নিহত দুই বাঙালির দেহ ফিরল কলকাতায়

কাশ্মীরের পহেলগাঁওয়ে নিহত পর্যটকদের কফিনবন্দি দেহ। ছবি: সংগৃহীত।

নিউজ ডেস্কঃ
কাশ্মীরে নিহত বেহালা এবং পাটুলির দুই পর্যটক বাঙালির দেহ ফিরল কলকাতায়! কফিনে বন্দি হয়ে দমদম বিমানবন্দরে ।
আজ বুধবার সন্ধ্যা ৮টা নাগাদ দমদম বিমানবন্দরে এসে পৌঁছায় বেহালা এবং পাটুলির দুই বাসিন্দার দেহ। পুরুলিয়ার ঝালদার মনোরঞ্জনের দেহ রাঁচী হয়ে বাংলায় আসার কথা রয়েছে।

বিমানবন্দরে। মৃতদের মধ্যে দু’জনের বাড়ি কলকাতায়, অপর জনের পুরুলিয়ায়। বেহালার সখেরবাজারের বাসিন্দা সমীর গুহ এবং বৈষ্ণবঘাটা পাটুলির বাসিন্দা বিতান অধিকারীর দেহ বুধবার রাত ৮টা নাগাদ দমদমে নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। পুরুলিয়ার ঝালদার মণীশরঞ্জন মিশ্রের দেহ রাঁচী হয়ে বাংলায় আসার কথা। তথ্যঃ আনন্দবাজার পত্রিকা ।