অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) (মিডিয়া ফোকাল পয়েন্ট)
খুলনা জেলা, স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,
খুলনা জেলার ফুলতলা থানা পুলিশ যৌথ বাহিনীর সমন্বয়ে একনালা বন্দুক ও দেশীয় অস্ত্রসহ ১ জনকে গ্রেফতার করেছে। গত ২২/০৪/২০২৫ খ্রিঃ রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ফুলতলা থানাধীন দামোদর গ্রামস্থ ফুলতলা বাজার এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম- ১। সেলিম শেখ (৩৭)। গ্রেফতারের সময় তার হেফাজত হতে ১টি একনালা বন্দুক ও ৭টি হাসুয়া উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত সেলিম শেখ একজন অস্ত্র ব্যবসায়ী। সে বিভিন্ন স্থান থেকে অস্ত্র সংগ্রহ করে নিজের হেফাজতে রাখতো এবং সুবিধাজনক সময়ে এগুলো দুষ্কৃতিকারীদের নিকট বিক্রি করতো।
এই ঘটনায় ফুলতলা থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। খবরঃ বিজ্ঞপ্তির