নিউজ ডেস্কঃ
খুলনার ফুলতলা এলাকার নিজ বাসস্থান হতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অস্ত্রধারী সন্ত্রাসী শেখ সেলিমকে গ্রেফতার করা হয়েছে ।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, উক্ত তথ্যের ভিত্তিতে লেঃ কর্নেল মোহাম্মদ তাইফুল ইসলাম পিএসসি (অধিনায়ক ১৭ বীর) নেতৃত্বে ফুলতলা বাজার হতে সেনা এবং পুলিশ একটি যৌথ অভিযান পরিচালনা করে উক্ত সন্ত্রাসীকে তার নিজ বাসস্থান থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পরবর্তীতে তার বাসস্থান তল্লাশি করে ১টি বিদেশি এক নলা বন্দুক এবং ৭ টি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উল্লেখ্য যে, সন্ত্রাসী শেখ সেলিম গরিব নিরীহ মানুষের জোরপূর্বক ভূমি দখলসহ একাধিক লোকের সাথে অর্থ প্রতারণার অভিযোগও রয়েছে। তথ্য ও ছোবইঃ অনলাইন।