১৬ এপ্রিল ২০২৫ খুলনার হোটেল সিটি ইন লিমিটেড-
এর কনফারেন্স হল ‘বেলি’-তে অনুষ্ঠিত হলো স্থানীয়
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রতিবন্ধী ব্যক্তিদের
সংগঠনসমূহের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান।
বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসএবিলিটি নেটওয়ার্ক
(বিবিডিএন) এর উদ্যোগে এবং আন্তর্জাতিক শ্রম
সংস্থা (আইএলও)-এর চৎড়সড়ঃরহম এবহফবৎ জবংঢ়ড়হংরাব
ঊহঃবৎঢ়ৎরংব উবাবষড়ঢ়সবহঃ ধহফ ঞঠঊঞ ঝুংঃবস
(চৎড়এজঊঝঝ) প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানটি
আয়োজন করা হয়।
এই সমঝোতা স্মারকের মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিবন্ধী
প্রশিক্ষণ প্রার্থীদের কারিগরি শিক্ষায় অংশগ্রহণের
সুযোগ বৃদ্ধি করা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান
সমূহকে প্রতিবন্ধীবান্ধব হিসেবে গড়ে তুলতে
সহায়তা করা।
অনুষ্ঠানে প্রোগ্রেস প্রকল্পের আওতাধীন তিনটি
কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান খুলনা সরকারি মহিলা
পলিটেকনিক ইনস্টিটিউট, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র
(টিটিসি) খুলনা এবং ইনস্টিটিউট অব মেরিন
টেকনোলজি বাগেরহাট-এর সঙ্গে স্থানীয় প্রতিবন্ধী
ব্যক্তিদের সংগঠন বান্ধব প্রতিবন্ধী সংস্থা এর ৩টি পৃথক
সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের
পক্ষে প্রতিনিধিরা স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল প্রোগ্রাম অফিসার
(জেন্ডার অ্যান্ড স্কিলস পলিসি) আইএলও মাসরেকা খান,
ডিরেক্টর অপারেশনস বিবিডিএন আজিজা আহমেদ,
প্রোগ্রাম ম্যানেজার বিবিডিএন অরুপ রতন
চৌধুরী, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার
বিবিডিএন তারেক মাহমুদ, রুবাইয়া সুলতানা,
সিনিয়র প্রোগ্রাম অফিসার বিবিডিএন।
এছাড়াও সংশ্লিষ্ট তিনটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের
প্রতিনিধি ও প্রতিবন্ধী সংগঠনসমূহের
প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এই সমঝোতা স্মারক
বাস্তবায়নের মাধ্যমে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের ক্ষেত্রে
প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে। খবরঃ বিজ্ঞপ্তির