খুলনা জেলার তেরখাদায় মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজাসহ ২ জন গ্রেফতার

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,

খুলনা জেলার তেরখাদা থানাধীন পাতলা ক্যাম্প পুলিশ মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা ক্রয়- বিক্রয়কালে ২ জনকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তেরখাদা থানাধীন মধ্য কামারোল এলাকা হতে তাদের গ্রেফতার করা

হয়।

গ্রেফতারকৃতদের নাম- ১। মুকুল লস্কর (৫০) ও ২। মোঃ আব্দুল গনি (২৯)। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ৫০পিচ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মুকুল লস্কর ও মোঃ আব্দুল গনি পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে নিজের হেফাজতে রাখতো এবং সুবিধাজনক সময়ে এগুলো বিক্রি করতো।

এই ঘটনায় তেরখাদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।