খুলনায় সন্ত্রাসী পলাশ-কালা লাভলুসহ গ্রেফতার ১১ ,অভিযানে পুলিশ-নৌবাহিনীর সদস্যসহ কয়েকজন সন্ত্রাসী গুলিবিদ্ধ

নিউজ ডেস্কঃ
খুলনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশ, নৌবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালাকালে তালিকাভুক্ত সন্ত্রাসী পলাশসহ ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার মধ্য রাতে নগরীর বানরগাতী আরামবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও নৌবাহিনীর এক সদস্যসহ কয়েকজন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছেন।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, অভিযান কালে ৩টি পিস্তল, একটি একনলা শর্টগান, একটি কাটা বন্ধুক, একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, কয়েক রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া সন্ত্রাসীদের ব্যবহৃত ৭টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

স্থানীয় ও গনমাধ্যমের তথ্য মোতাবেক উক্ত ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন, পলাশ বাহিনীর প্রধান নগরীর মিন্ত্রীপাড়া এলাকার আব্দুল হান্না শেখের পুত্র শেখ পলাশ, ডালমিল রোড এলাকার সাত্তার মিয়ার পুত্র রুবেল @ কালা লাভলু, বানরগাতি এলাকার আব্দুর রহমান গাজীর পুত্র সৈকত রহমান, একই এলাকার আশরাফ আলী সরদারের পুত্র মহিদুল ইসলাম, মোঃ রমিজুল হাওলাদারের পুত্র গোলাম রব্বানী, বটিয়াঘাটা সুরখালি এলাকার মোঃ আহমদ খা এর পুত্র মোঃ আরিফুল, মুসলমানপাড়া এলাকার মৃত শরীফ মোঃ আলমগীর হোসেন এর পুত্র মোহাম্মদ লিয়ন শরীফ, বাগমারা মেইন রোড এলাকার মাসুদ আলম জয়নালের পুত্র ইমরানুজ্জামান, নিরালা এলাকার মোঃ আলমগীর হোসেন এর পুত্র ইমরান, পশ্চিম বানিয়াখামার এলাকার রাজ্জাক এর পুত্র রিপন ও রূপসা বাগমারা এলাকার ইজাজ শেখের পুত্র ফজলে রাব্বি রাজন।