যাত্রী অধিকার দিবস উপলক্ষে খুলনা জেলা ও মহানগর শাখার আলোচনা অনুষ্ঠিত

আজ ১৩ সেপ্টেম্বর যাত্রী অধিকার দিবস। যাত্রী হয়রানী, ভাড়া নৈরাজ্য, পরিবহন বিশৃঙ্খলা, অরাজকতা, দুর্ঘটনা, অন্যায্য ও অগ্রহণযোগ্য কর্মকান্ডের বিরুদ্ধে দাবি আদায়ের প্রতীকি দিবস হিসেবে দেশে চতুর্থবারের মতো এই দিবসটি পালিত হচ্ছে। এবার দিবসটির মূল প্রতিপাদ্য স্থির করা হয়েছে “অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধে কার্যকর পদক্ষেপ চাই”।
দিবসটি পালন উপলক্ষ্যে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি, খুলনা জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে আজ বিকেল ০৫.০০টায় বাংলাদেশ স্কাউটস, খুলনা রেলওয়ে অঞ্চল অফিস হলে “অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধে কার্যকর পদক্ষেপ চাই” শীর্ষক এক আলোচনা সভা খুলনা জেলা শাখার সভাপতি প্রকৌশলী রফিকুল আলম সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জি এম ইউনুস আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরিক্তি পাবলিক প্রসিকিউটর এ্যাডঃ হেমন্ত সরকার, সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা মহানগর শাখার সভাপতি শেখ মনিরুল ইসলাম মনি, সহসভাপতি মোঃ শরিফুল ইসলাম, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ বেনজির আহমেদ জুয়েল, সাংগঠনিক সম্পাদক এস এম নাজমুল হক খোকন, প্রচার সম্পাদক মোঃ রাশেদ রানা, জেলা শাখার ত্রাণ ও দুর্যোগ সম্পাদক শেখ মাঈনুল ইসলাম জুয়েল, মোঃ ফজলুল রহমান মল্লিক, মোঃ জসিম সরদার প্রমুখ। সভায় দেশের অধিকার হারা যাত্রীদের প্রতীকি দিবস হিসেবে ১৩ সেপ্টেম্বরকে জাতীয় অধিকার দিবস হিসেবে ঘোষণার জন্য সরকারের কাছে দাবী জানানো হয়। দিবসটি সারা পৃথিবীর অধিকার বঞ্চিত যাত্রী সাধারণের অধিকার প্রতিষ্ঠার দিবস হিসেবে “আন্তর্জাতিক যাত্রী অধিকার দিবস” ঘোষণা করার জন্য জাতিসংঘের নিকট উদাত্ত আহŸান জানানো হয়। খবরঃ বিজ্ঞপ্তির