ফাইল ছবি।
ভোলা-বরিশাল-খুলনা পাইপ লাইনে গ্যাস সরবরাহের সিদ্ধান্ত পরিবর্তন করে বরিশাল-ঢাকা রুটে গ্যাস নেয়ার সম্ভাব্যতা যাচাইয়ের সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে খুলনা নাগরিক সমাজ। খুলনা নাগরিক সমাজের আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ অ্যাড. আ ফ ম মহসীন এবং সদস্য সচিব অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার সংগঠনের পক্ষে এক যৌথ বিবৃতিতে বলেন, ভোলা-বরিশাল-খুলনা পাইপলাইনে গ্যাস সরবরাহের বিষয়টি ইতিপূর্বে সম্ভাব্যতা যাচাই পূর্বক ইতিবাচক সিদ্ধান্ত গৃহীত হলেও হঠাৎ করে পেট্রোবাংলা বরিশাল-ঢাকা রুটে গ্যাস সরবরাহের সম্ভাব্যতা যাচাইয়ের সিদ্ধান্ত গ্রহণ করায় খুলনাবাসী রিতিমত হতাশ। শিল্প ও বন্দর নগরী খুলনার বন্ধ শিল্প কারখানা চালু এবং নতুন নতুন শিল্প কারখানা গড়ে ওঠার ব্যাপক সম্ভাবনা থাকলেও সহজলভ্য ও স্বল্পমূল্যের জ¦ালানীর অভাবে জাতীয় ও আন্তর্জাতিক বাজারে উৎপাদিত পন্যমূল্য সমন্বয় করে লাভজনক করতে না পারায় তা সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় দেশের তৃতীয় বৃহত্তম শিল্প ও বন্দর নগরী হিসেবে ভোলার গ্যাসক্ষেত্রের গ্যাস প্রাপ্তির অগ্রাধিকার খুলনারই। অথচ পেট্রোবাংলা এহেন সিদ্ধান্ত নিয়ে রীতিমত বৈষম্যমূলক আচরণ করলো। এটি শুধুমাত্র খুলনার উৎপাদন, অর্থনীতি, কর্মসংস্থান এর ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলবে তাইই নয়, এহেন সিদ্ধান্তের ফলে জাতীয় অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়বে। দেশের বৃহত্তম অঞ্চল এবং এখানকার ইতোপূর্বেকার বিভিন্ন বিদ্যমান কাঠামো অব্যবহৃত রেখে শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক অবাস্তব সম্মত পরিকল্পনা দেশের জাতীয় উন্নয়নের ক্ষেত্রে চরম বাঁধা। নেতৃদ্বয় বলেন, খুলনার আবাসিক লাইনে সম্ভব না হলেও ইন্ডাস্ট্রিয়াল লাইনে গ্যাস সরবরাহ সময়ের দাবী। কর্তৃপক্ষ অনতি বিলম্বে সিদ্ধান্ত পরিবর্তন করে খুলনায় গ্যাস সরবরাহের সিদ্ধান্ত গ্রহণ না করলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে বলে বিবৃতিতে হুশিয়ার করা হয়। খবরঃ বিজ্ঞপ্তির