মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের খুলনার সফরসূচি

ফাইল  ফটো ।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার এক দিনের সফরে ৯ মার্চ রবিবার খুলনা আসছেন।

সফরসূচি অনুযায়ী উপদেষ্টা ৯ মার্চ দুপুর সাড়ে ১২টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ‘আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান, বেলা দেড়টায় খুলনা বিশ^বিদ্যালয়ের নতুন প্রবেশদ্বার ‘শহিদ মীর মুগ্ধ তোরণ’ এর উদ্বোধন অনুষ্ঠানে এবং বেলা আড়াইটায় গল্লামারি মৎস্য বীজ উৎপাদন খামারে প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় বটিয়াঘাটা উপজেলার পিজি খামারিদের মাঝে প্রাণিসম্পদ উপকরণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। পরে তিনি ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।