ইনডিপেনডেন্ট টেলিভিশন এর নিজস্ব প্রতিবেদক এএইচএম শামীমুজ্জামান এর সেঝ ভাই মোঃ রাশেদুজ্জামান বাবু (৫৮) ইন্তেকাল করেছেন। (ইন্না……….রাজিউন)। দুপুরে স্ট্রকে আক্রান্ত হয়ে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি দুই কন্যা, এক পুত্র ও স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেছেন। বৃহস্পতিবার এশা বাদ পশ্চিম বানিয়াখামার ঈদ গাঁ প্রাইমারী স্কুল মাঠে মরহুমের নামাযের যানাজা অনুষ্ঠিত হয়। যানাজা শেষে মরহুমের লাশ বসুপাড়া কবর স্থানে দাফন করা হয়
মোঃ রাশেদুজ্জামান বাবুর মৃত্যুতে খুলনা টিভি রিপোর্টাস ইউনিটি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছে। বিবৃতি দাতা নেতৃবৃন্দরা হলেন খুলনা টিভি রিপোর্টাস ইউনিটি (কেটিআরইউ) এর সভাপতি মোস্তফা জামাল পপলু ও সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি সহ নির্বাহি কমিটির সকল নেতৃবৃন্দ। বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন ও শোক সন্তুপ্ত পরিবারের প্রতি জানান গভীর সমবেদনা। খবরঃ বিজ্ঞপ্তির