খুলনা মহানগরীতে মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষায় নিয়মিত মশা নিধন কার্যক্রম পরিচালনাসহ কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়েছে বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিশ, খুলনা জেলা শাখা। সংগঠনের আহŸায়ক হযরত মাওলানা মোঃ আব্দুল্লাহ এবং সদস্য সচিব মোঃ আবুল কাশেম এক যৌথ বিবৃতিতে এ দাবী জানান। নেতৃদ্বয় বিবৃতিতে বলেন, খুলনা মহানগরীতে মশার উপদ্রব স্থায়ীরূপ লাভ করলেও সাম্প্রতিক সময়ে এ সঙ্কট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। যে কারণে শুধু রাতেই নয় সারা দিনই মশার উপদ্রবে ব্যবসা-বানিজ্য, শিক্ষার্থীদের লেখা-পড়াসহ নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যহত হচ্ছে। বিষয়টি কেসিসি’র কর্তাব্যক্তিদের জানা থাকলেও কি কারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না, বিষয়টি আমাদের বোধগম্য নয়। কিছুদিন আগেও ডেঙ্গু খুলনায় একপ্রকার মহামারী আকার ধারণ করে। ফলশ্রæতিতে অনেক মানুষই মৃত্যুবরণ করেছেন এবং যারা আল্লাহর রহমতে বেচে আছেন তারা একটি স্থায়ী অসুস্থ জীবন যাপন করছেন। মাঝে মধ্যে নগরীর সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার আশে পাশে স্বল্প পরিসরে ঔষধ ছিটালেও মহানগরীর বিস্তির্ণ এলাকা এর আওতায় আসেনি। বর্তমানে এ কার্যক্রমও সম্পূর্ণ বন্ধ বলেই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। এক্ষত্রে প্রয়োজন ড্রেন, খাল, পুকুর, ডোবা, জলাশয়, নর্দমা, ঝোঁপ-ঝাঁড় ইত্যাদি নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং মানসম্মত ভেজাল বিহীন কীটনাশক পরিকল্পিত উপায়ে নিয়মিত ছিটানোসহ মশার প্রজননস্থল চিহ্নিতকরণপূর্বক উহা ধ্বংস করা এবং লার্ভা বিনষ্টে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। এব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে না পারলে মহানগরীতে মশাবাহী রোগের কারণে বিপর্যয় দেখা দিতে পারে বলে বিবৃতিদাতারা আশংকা প্রকাশ করেন। কর্তৃপক্ষ অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে নগরবাসীকে সাথে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে বলে বিবৃতিতে জানানো হয়। খবরঃ বিজ্ঞপ্তির