সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাইল ছবি

নিউজ ডেস্কঃ
জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১১ সেপ্টেম্বর) রাতে পৃথক শোকবার্তায় শোক প্রকাশ করেন এবং সাজেদা চৌধুরীরর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

সাজেদা চৌধুরীরর প্রথম জানাজা ফরিদপুরের নগরকান্দার এম,এন একাডেমি

|
মাঠে সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় সম্পন্ন হয়েছে।এরপর বাদজোহর তার নির্বাচনি এলাকা নগরকান্দায় হবে দ্বিতীয় জানাজা। বাদ-আসর রাজধানীর বনানী কবর স্থানে দাফন করা হবে তাকে। তথ্যঃ অনলাইন।

উল্লেখ্য, সাজেদা চৌধুরীর জন্ম ১৯৩৫ সালের ৮ মে। তিনি ১৯৫৬ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত৷ ১৯৬৯ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তিনি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধকালে কলকাতা গোবরা নার্সিং ক্যাম্পের প্রতিষ্ঠাতা পরিচালক ছিলেন তিনি। ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধে অংশ নেন। বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পর ১৯৭৬ সালে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।