মেহেরপুর শিল্পকলা একাডেমিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ঃি তারিখ সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। জেলা কমান্ড্যান্ট (অঃদাঃ) মেহেরপুর মোঃ শফিউল আযম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী, বিএএম। প্রধান অতিথি উপমহাপরিচালক সমাবেশে বাহিনীর দিকনিদেশনা মূলক বক্তব্যে প্রদান করেন৷
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেহেরপুর মাকসুদা আকতার খানম, পিপিএম৷ সিনিয়র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রটে, মেহেরপুর, উপপরিচালক এনএসআই মেহেরপুর, মোঃ আলমগীর হোসেন, উপপরিচালক চুয়াডাঙ্গা আনসার ব্যাটালিয়ন মোঃ খাদেমুল ইসলাম৷
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরুপ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বাইসাইকেলসহ বিভিন্ন পুরুস্কার প্রদান করেন৷ খবরঃ বিজ্ঞপ্তির