প্রতীকী ছবি ।।
দিঘলিয়ায় ১০ বছরের শিশুকে অপহরণ করে ২০ লক্ষ টাকা মুক্তিপণ দাবীর
ঘটনায় অপহৃত শিশুকে উদ্ধারসহ ৫ জন অপহরণকারীকে গ্রেফতার করেছে খুলনা
জেলার দিঘলিয়া থানা পুলিশ। গত ১৬/০২/২০২৫ খ্রিঃ তারিখ দিঘলিয়া
থানাধীন বারাকপুর ইউনিয়নের আড়–য়া ফেরিঘাট এলাকা হতে বিশেষ
অভিযান পরিচালনা করে অপহৃত শিশুকে উদ্ধারসহ অপহরণকারী আহাদ মোল্যাকে
গ্রেফতার করা হয়। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বারাকপুর ও আশপাশ
এলাকা হতে অদ্য ১৭/০২/২০২৫ খ্রিঃ তারিখ তার সহযোগী ৪ অপহরণকারীকে
গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের নাম-১। আহাদ মোল্যা (১৯), ২। মোঃ আমিনুল
ইসলাম @ নাহিদ (১৯), ৩। বায়জীদ বোস্তামী (২২), ৪। ফয়সাল শেখ (১৯), ও ৫।
মোঃ হাসিব শেখ (২৪) । গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে অপহরণ কাজে
ব্যবহৃত ০২ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে জানা যায়, প্রতিদিনের ন্যায় গত ১৬/০২/২০২৫ খ্রিঃ
তারিখ বিকেলে দিঘলিয়া থানাধীন হরিপদ খেলার মাঠ থেকে খেলা শেষে
সন্ধ্যায় বাড়ী ফেরার পথে গ্রেফতারকৃতরা ভিকটিম শিশুকে বারাকপুর
পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মোবাইলে গেমস
খেলার কথা বলে স্কুল মাঠের ভিতরে নিয়ে যায়। পরবর্তীতে তাকে স্কুল মাঠের
ভিতর থেকে জোর পূর্বক অপহরন করতঃ মোটরসাইকেলযোগে অজ্ঞাত স্থানে
নিয়ে যায় এবং তার পরিবারের নিকট হতে ২০ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে।
এই ঘটনায় দিঘলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে
একটি মামলা রুজু করা হয়েছে। খবরঃ বিজ্ঞপ্তির