এটিএম আজহারুল ইসলামের নি:শর্ত মুক্তির দাবিতে আজ প্রেসব্রিফিং

 

মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের নি:শর্ত মুক্তির দাবিতে ১৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল চারটায় শহীদ হাদিস পার্কের বিক্ষোভ সমাবেশ ও মিছিল উপলক্ষ্যে আজ ১৭ ফেব্রুয়ারি (সোমবার) বেলা ১১.৩০ মিনিটে খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হবে। প্রেসব্রিফিংয়ে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ।

প্রেসব্রিফিংয়ে সকল কর্মরত সাংবাদিককে যথাসময়ে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। খবরঃ বিজ্ঞপ্তির