খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে নগরীর বয়রা বাজার সংলগ্ন সড়ক ও ফুটপথ থেকে অবৈধ দখলদারদের অপসারণ করা হয়েছে। কেসিসি’র এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে এ অপসারণ কার্যক্রম পরিচালিত হয়।
অবৈধ দখল অপসারণকালে নগরীর বয়রা বাজারে ফুটপথ দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে হোটেল ব্যবসায়ী মো: মনির কাজী-কে ৩ হাজার টাকা, হার্ডওয়্যার ব্যবসায়ী মো: মুজিবরকে ২ হাজার টাকা এবং ট্রেড লাইসেন্স নবায়ন না করার অপরাধে পাবনা মিষ্টি ঘরের স্বত্ত্বাধিকারী দ্বীন ইসলাম-কে ৩ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়া ফুটপথ দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে জলিল সরণি’র হোটেল স্বাদ-এর স্বত্ত্বাধিকারী আব্দুর রাজ্জাক-কে ৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
কেসিসি’র এস্টেট অফিসার গাজী সালাউদ্দিনসহ কেএমপি’র পুলিশ সদস্যগণ অপসারণ কার্যক্রমে অংশগ্রহণ করেন। জনস্বার্থে এ অপসারণ কার্যক্রম অব্যাহত থাকবে।খবরঃ বিজ্ঞপ্তির