খুলনা ও সাতক্ষীরার ৫টি উপজেলার কিশোর-কিশোরীদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতা

 

খুলনা ও সাতক্ষীরার ৫টি উপজেলার কিশোর-কিশোরীদের

অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতা

খুলনা ও সাতক্ষীরার ৫টি উপজেলা থেকে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে আইডিয়া
প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। পাইকগাছায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি
(ইউএনডিপি)-এর উদ্যোগে এবং ট্র্যাশবক্স ডিজিটালের বাস্তবায়নে বুধবার ১২ (ফেব্রুারি)
দিনব্যাপি পাইকগাছা উপজেলা পরিষদে একটি বিশেষ আইডিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
হয়। খুলনা ও সাতক্ষীরার ৫টি উপজেলার কিশোর-কিশোরীরা এতে অংশগ্রহণ করে জলবায়ু
পরিবর্তন, লবণাক্ততা, জীবিকা এবং লিঙ্গ সমতার মতো গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধানে নতুন
নতুন ধারণা উপস্থাপন করে।
অনুষ্ঠানে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপি-এর ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার
মো. আবু হান্নান, ইউএনডিপি-এর নলেজ ম্যানেজমেন্ট অ্যানালিস্ট মো. মনিরুজ্জামান এবং
ট্র্যাশবক্স ডিজিটালের প্রোগ্রাম ও পার্টনারশিপ পরিচালক সেলিমা হোসেন অ্যালেন। পরিচালনা
করেন ট্র্যাশবক্স ডিজিটালের টিমের সদস্য ফারহাত ফেরদৌস, নিশাত তাসনিম ও মো. সাকিবুল
হক। এই প্রতিযোগিতার বিভিন্ন সেশনে কিশোর-কিশোরীদের সমস্যা সমাধানের দক্ষতা,
নেতৃত্ব ও উদ্যোক্তা সক্ষমতার ওপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে মো. আবু হান্নান উপকূলীয় এলাকার মানুষের সুযোগ-সুবিধা ও
সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, এই অঞ্চলের মানুষ অনেক প্রতিকূলতার মধ্যে
থেকেও টিকে আছে এবং তাদের উন্নতির সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। পাশাপাশি, তিনি নারী
ক্ষমতায়ন এবং ভবিষ্যতে নারীদের দক্ষতা ও সম্পৃক্ততা বৃদ্ধির ওপর জোর দেন।
এই প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি শেয়ার করার
সুযোগ পায় এবং বাস্তব সম্মত সমাধান তৈরির কৌশল নিয়ে আলোচনা করে।  খবরঃ বিজ্ঞপ্তির