ইউসেপ খুলনায় শুরু হলো এল. এ. চেইনি স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা
ইউসেপ ওয়াজেদ আলী টেকনিক্যাল স্কুল এবং ইউসেপ এম. এ মজিদ টেকনিক্যাল স্কুলের মধ্যে আজ ২৭ জানুয়ারি, ২০২৫ এল এ চেইনী আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ইউসেপ ওয়াজেদ আলী টেকনিক্যাল স্কুল ট্রাইবেকারে ১-০ গোলের ব্যবধানে জয় লাভ করে। সেরা খেলোয়াড় হিসেবে পুরষ্কার পেয়েছেন ইউসেপ ওয়াজেদ আলী টেকনিক্যাল স্কুলের সাকিব হাওলাদার। খেলায় লাইন্সম্যান হিসেবে কর্তব্যরত ছিলেন জনাব পিন্টু গাইন ও জনাব মো: কামরুজ্জামান, শিক্ষক। এছাড়া রেফারির দায়িত্বে ছিলেন জনাব আলী আজম মিঠু, বিশিষ্ঠ ব্যবসায়ী, ক্রীড়াপ্রেমী ও সমাজসেবক।
উক্ত ফুটবল টুর্নামেন্টে অতথি হিসেবে উপস্থতি ছিলেন মোসা: রোমানাই ইয়াসমিন, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার ও মোঃ আব্দুল মোমিন, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, কোতোয়ালী থানা ও মো: বাবুল হোসেন হাওলাদার, সহকারী পরিদর্শক, জেলা শিক্ষা অফিস, খুলনা।
এছাড়াও উপস্থতি ছিলেন জনাব জনাব মোঃ ইসতিয়াক আহমেদ আকন্দ, চেয়ারম্যান, এমপ্লেয়ার্স কমিটি , খুলনা রিজিওন, জনাব তাজুল ইসলাম, ভাইস চেয়ারম্যান, এমপ্লেয়ার্স কমিটি , খুলনা রিজিওন এবং ইউসেপ খুলনা উদ্যেক্তা উন্নয়ন কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব শামীমা সুলতানা শিলু, জনাব মোঃ মনসুর আলম চৌধুরী, জনাব মুক্তা জামান রাখি, সঞ্চিতা রাণী দে, মদিনা মনোয়ারা।
সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ কামরুজ্জামান, আঞ্চলিক ব্যবস্থাপক, ইউসেপ খুলনা অঞ্চল। বিভিন্ন স্কুলের প্রশিক্ষক সহ (৫০০) শতাধিক প্রশিক্ষণার্থী এ খেলায় উপস্থিত ছিলেন।
ধারা ভাষ্যে ছিলেন পরিতোষ কুমার দে এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রিয়াংকা দত্ত।
উল্লেখ্য যে, ২০২২ সাল থেকে ইউসেপ খুলনা অঞ্চল ০৬ টি কারিগরী বিদ্যালয়ের মধ্য আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করে আসছে।খবরঃ বিজ্ঞপ্তির