আলোড়ন সাহিত্য সাংস্কৃতিক সংসদ আসাসের ১০৯৩ তম সাহিত্যাসর শেষে প্রািত বছরের ন্যায় এবারও খাবার, বিশুদ্ধ পানি ও বস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ, বিশেষ অতিথি ছিলেন হাফিজুর রহমান তারেক, সাধারণ সম্পাদক শিক্ষক এম. এম নজরুল ইসলামের সঞ্চালনায় কবি, সাহিত্যিক গুনিজনের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠান শেষে সবাই মিলে রেল স্টেশন, বিআইডবিøউটিআই ঘাট ও ৫নং ঘাটে অসহায় দুঃস্থ মানুষের কাছে বিশুদ্ধ পানি, খাবার ও শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- শিক্ষক শাহানা বেগম, সাগর বোস, প্রীথিশ চক্রবর্তী, মোঃ বিদগ্ধ বেলাল, ইমন, দুলাল দেবনাথ, খান সাব্বির হাসান অনিক, গোলাম রসুল খোকন, আবু জাফর সালেহ, ডাঃ মাহবুব আলম, ডাঃ শরিফুল আলম, এম এম হাসান, মোঃ সেকেন্দার আলী, জাহানারা আক্তারী, মোস্তাফিজুর রহমান, মোঃ সাদী প্রমুখ। খবরঃ বিজ্ঞপ্তির