আজ ২৬ জুন আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস-২০২৫ উপলক্ষে সচেতন নাগরিক কমিটি
(সনাক)-খুলনা, টিআইবি এর আয়োজনে এবং পরিবেশবাদী সংগঠন বেলা, রুপান্তর, ক্লিন,
পরিবর্তন, আইআরভি এবং পরিবেশ সুরক্ষা মঞ্চের সহযোগিতায় মানববন্ধন, র্যালি এবং আলোচনা
সভার আয়োজন করে। জীবাশ্ম জ্বালানি ব্যবহার হ্রাস এবং জ্বালানি খাতে দুর্নীতি বন্ধ এবং
সুশাসন নিশ্চিত করার দাবিতে বিকাল ৩.০০ টায় খুলনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনের
আয়োজন করে। মানববন্ধন শেষে টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে বিভিন্ন পদক্ষেপের দাবিতে র্যালির
আয়োজন করা হয়, র্যালিটি খুলনা প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে উমেশচন্দ্র পাবলিক
লাইব্রেরিতে গিয়ে শেষ হয়। এরপর বিকাল ৪.০০ টায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি অডিটোরিয়াম,
খুলনাতে শুরু হয় দিবসের আলোচনা। সনাক খুলনার এর সভাপতি রমা রহমানের সভাপতিত্বে আলোচনা
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও দিবসের আলোচনা করেন সনাক-খুলনা এর পরিবেশ বিষয়ক উপ কমিটির
আহ্বায়ক আধ্যাপক আনোয়ারুল কাদির।
মানবন্ধনে বক্তারা বলেন- জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের জন্য
জাতীয় ও আন্তর্জাতিকভাবে অঙ্গীকারবদ্ধ হলেও বাংলাদেশ জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল। সরকারের
বিভিন্ন পরিকল্পনায় নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনের যে সকল পরিকল্পনা প্রণয়ন করেছে তাতে
বিভিন্ন ধরনের অসঙ্গতি ও অস্পষ্টতা এবং সমন্বয়হীনতা রয়েছে। বিদ্যুৎ ও জ্বালানির মতো জাতীয়
গুরুত্বপূর্ণ ও কৌশলগত অগ্রাধিকার খাতে বিবিধ অসঙ্গতি, সুশাসনের ঘাটতি, অনিয়ম এবং
বিদ্যমান দুর্নীতি রোধ করার সাথে সাথে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে আনতে হবে।
অন্যদিকে আলোচনা সভায় দিবসের উপর আলোচনা করেন সনাক খুলনা এর পরিবেশ উপ কমিটির সদস্য
জনাব গৌরাঙ্গ নন্দী, বেলা এর বিভাগীয় সমন্বয়ক মাহফুজুর রহমান মুকুল, আইআরভি এর নির্বাহী
পরিচালক মেরিনা পারভিন যূথী, ক্লিন এর গবেষণা সমন্বয়ক রাহুল বিশ্বাস এবং পরিবেশ সুরক্ষা মঞ্চের
সভাপতি এ্যাড. কুদরত-ই-খুদা। এছাড়া উপস্থিত ছিলেন এছাড়া উপস্থিত ছিলেন রূপান্তরের
প্রতিনিধি, সনাক খুলনা এর সহ সভাপতি রীনা পারভীন, সনাক সদস্য, ইয়েস, এসিজি সদস্য এবং
সুশীল সমাজের প্রতিনিধিগণ। আলোচনা সভায় বক্তারা জীবাশ্ম জ্বালানির ব্যবাহার কমাতে হলে
অবশ্যই সরকারের জালানি বিষয়ে যে সব নীতিমালা রয়েছে তা অবশ্যই পরিবর্তন করতে হবে, জীবাশ্ম
জ্বালানির বিকল্প যে সকল জ্বালানি রয়েছে, বিশেষকরে সোলার এর সহজলভ্যতা নিশ্চিত করতে হবে,
তৃণমূল পর্যায়ে এটার সহজগম্যতা নিশ্চিত করতে হবে। এবং আমদানি শুল্ক কমাতে হবে এবং
জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত করতে হবে। সভায় আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবসে
টিআইবির ধারণাপত্রের ১২ দফা দাবি তুলে ধরা হয়। খবরঃ বিজ্ঞপ্তির