গতকাল শনিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা সিটি ইউনিটের উদ্যোগে এবং আইএফআরসি এর সহযোগিতায় বিভাগীয় কমিশনারের কার্যালয় খুলনায় অবস্থিত খুলনা সিটি রেড ক্রিসেন্ট ইউনিট(অস্থায়ী কার্যালয়)প্রাঙ্গনে শহরের অসহায়,দুঃস্থ, ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফিরোজ সরকার বিভাগীয় কমিশনার, খুলনা ও প্রশাসক খুলনা সিটি রেড ক্রিসেন্ট ইউনিট, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মশিউজ্জামান খান, প্রধান প্রকৌশলী (চঃ দাঃ) খুলনা সিটি কর্পোরেশন, ইউনিট লেভেল অফিসার জনাব মোঃ মইনুল ইসলাম পলাশ সিনিঃ আরসিওয়াই বেলাল জামানসহ আরসিওয়াই ফোরামের সদস্য গোলাম রব্বানী ভূইয়া,জামালুল করিম,সাজ্জাদ, বেলাল,লাভলু, সাইদ, পাপ্পু, বাবু,জেড সুমন,পাপন,সুমিত, নিশিসহ অন্যান্য সিনিয়র যুব সদস্যবৃন্দ।এছাড়াও খুলনা সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধান রুনা আক্তার লতাসহ বর্তমান যুব সদস্যবৃন্দ। খবরঃ বিজ্ঞপ্তির