কুয়েট ভিসির প্রেস ব্রিফিং আজ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ আজ ০৭/০১/২০২৫ তারিখ মঙ্গলবার সকাল ১১ঃ০০ ঘটিকায়  বিশ্ববিদ্যালয়য়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে খুলনায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে বিশ্ববিদ্যালয়ের আসন্ন ১ম বর্ষ ভর্তি পরীক্ষা ও নিয়মিত মতবিনিময়ের অংশ হিসেবে একটি সাংবাদিক সম্মেলনের অভিপ্রায় ব্যক্ত করেছেন। উক্ত সংবাদ সম্মেলনে খুলনায় কর্মরত সকল সম্মানিত সাংবাদিকবৃন্দের অংশগ্রহনের জন্য বিনীত অনুরোধ জানানো হলো।

সাংবাদিক সম্মেলনে নিয়ে আসা ও পৌঁছে দেওয়ার জন্য খুলনা প্রেস ক্লাব চত্বরে দুইটি গাড়ি সকাল ৯ঃ৩০টায় উপস্থিত থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে সকাল ১০ঃ১০ ছেড়ে আসবে।
যাতায়াতের প্রয়োজনে যোগাযোগ-01836-51037 ।। খবরঃ বিজ্ঞপ্তির