সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি
কামনায় সাবেক এমপি আলহাজ্ব মোহাম্মদ আলী আসগর লবী প্রতিষ্ঠিত ইউসুফিয়া
আলিম মাদরাসা কমপ্লেক্সে মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মুফতি এ.টি.এম
ইমদাদুল হকের সভাপতিত্বে আজ সোমবার(৬ জানুয়ারি) দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শের আলম সান্টু, মোহাম্মদ
আলী আক্কাস, খন্দকার ফারুক হোসেন, আসাবুর রহমান হাওলাদার, আঃ সত্তার আকন,
আঃ রহমান সানা, আসাদুজ্জামান হারুন, রিয়াজুল কবির, গোলাম কিবরিয়া, যুব দল
নেতা রবিউল ইসলাম রুবেল, মোঃ শাকিল হোসাইন, আলহাজ মুফতি মোঃ আফজাল
হোসাইন, মুহাদ্দিস এনামুল হাসান, আলহাজ্ব মাওলানা ইমরান হুসাইন, হিফজ
বিভাগের প্রধান হাফেজ নুর ইসলাম, মাওলানা জসিম উদ্দিন প্রমুখ ।
দোয়া মাহফিলে তার সুস্থতা, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করা হয়।খবরঃ বিজ্ঞপ্তির