১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে খুলনা মহানগর যুব অধিকার পরিষদের বিজয় র‌্যালি

অদ্য ১৬ ই ডিসেম্বর মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে খুলনা মহানগর যুব অধিকার পরিষদের এক বিজয় র‌্যালী সকাল ৮.০০ ঘটিকায় নগরীর ময়লাপোতা মোড় থেকে শুরু হয়ে গল্লামারী বদ্যভূমিতে শহীদদের স্মরণে পুষ্প অপণের মাধ্যমে  শ্রদ্ধা নিবেদন করে। এসময় উপস্থিত ছিলেন-  গণঅধিকার পরিষদ খুলনা মহানগরের সহ-সভাপতি রিয়াজুল ইসলাম রিজু, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিজু, খুলনা মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি এইচ এম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইজিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজ শেখ রুবেল, সহ-সভাপতি খায়রুল ইসলাম, দপ্তর সম্পাদক নাইমুল ইসলাম। ছাত্র অধিকার পরিষদের সিনিযর যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়েত শেখ সম্রাট, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, রেজওয়ানুল হক রাদ। এছাড়াও যুব অধিকার পরিষদ, খুলনা মহানগর শাখার আওতাধীন  সকল থানা ও ওয়ার্ড  কমিটির চার শতাধিক নেতা উপস্থিত ছিলেন। খবর; বিজ্ঞপ্তির