জার্মান দূতাবাসের প্রতিনিধি দলের সাথে  খুলনা সিটি মেয়রের মতবিনিময় সভা অনুস্থিত

জার্মান সরকারের সহযোগিতায় খুলনা মহানগরীতে বাস্তবায়িত উন্নয়ন
প্রকল্পসমূহ পরিদর্শন ও পরবর্তী প্রকল্প গ্রহণের লক্ষ্যে ঢাকাস্থ জার্মান
দূতাবাসের একটি প্রতিনিধি দল সোমবার বিকেলে নগর ভবনে সিটি
মেয়র তালুকদার আব্দুল খালেক-এর সাথে মতবিনিময় সভায় মিলিত হন।
জার্মান দূতাবাসের হেড অফ জার্মান ডেভেলপমেন্ট কোঅপারেশন
ফ্লোরিয়ান হলেন’সহ দূতাবাসের অন্যান্য কর্মককর্তা, কেএফডব্লিউ ও
জিআইজেড-এর কর্মকর্তাবৃন্দ এবং কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য ও
কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে সিটি মেয়র বলেন, বাংলাদেশ এখন পৃথিবীর মধ্যে অধিক
দুর্যোগপ্রবণ দেশ। জলবায়ু পরিবর্তনজনিত প্রতিকূল পরিবেশ ও
প্রাকৃতিক দুর্যোগের কারণে সর্বস্ব হারিয়ে উপকূলীয় অঞ্চল থেকে
অনেক পরিবার জীবন-জীবিকার জন্য শহরমুখী হচ্ছে এবং অধিকাংশ পরিবার
ঝুঁকিপূর্ণ এলাকায় আশ্রয় নিচ্ছে। সম্পদের সীমাবদ্ধতার কারণে এ সকল
পরিবারের সদস্যদের পর্যাপ্ত নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমাদের
নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। সরকারের পাশাপাশি জার্মান
সরকার মানবিক সহায়তায় এগিয়ে আসায় বন্ধুপ্রতীম দেশটির প্রতি
কৃতজ্ঞতা জানিয়ে সিটি মেয়র বলেন, তাদের এ সহযোগিতা উদ্বাস্তু
পরিবারসমূহের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখছে। প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন ও উদ্বাস্তু জনগোষ্ঠীর আর্থ-
সামাজিক অবস্থার উন্নয়ন ও জলবায়ু সহিষ্ণু অবকাঠামো নির্মাণে
অতীতের মত ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার জন্য তিনি আগত
প্রতিনিধি দলের প্রতি অনুরোধ জানান।
প্রতিনিধি দলের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের সাথে আরো কাজ করার
আগ্রহ প্রকাশ করা হয় এবং সময়োপযোগী নতুন নতুন প্রকল্পের চাহিদা
প্রস্তুতপূর্বক প্রেরণের জন্য কেসিসি কর্তৃপক্ষের প্রতি অনুরোধ
জানানো হয়।
কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মো: আলী আকবর টিপু ও মেমরী সুফিয়া
রহমান শুনু, প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) লস্কার তাজুল
ইসলাম, প্রধান প্রকৌশলী মো: মনজুরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী
মশিউজ্জামান খান, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার প্রমুখ সভায়
বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।খবরঃ বিজ্ঞপ্তির