খুলনা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার অংশ হিসেবে কেরাম (দ্বৈত) প্রতিযোগিতা-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে অনুষ্ঠিত ফাইনালে ইয়াসীন আরাফাত রুমী ও ইমাম হোসেন সুমন জুটি ২-০ সেটে আহমদ মুসা রঞ্জু ও নূর ইসলাম রকি জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
রানার আপ হন আহমদ মুসা রঞ্জু ও নূর ইসলাম রকি জুটি। এই প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন এম এ হাসান ও মো. হেদায়েৎ হোসেন মোল্লা জুটি।
এর আগে কেরাম (একক) প্রতিযোগিতার ফাইনাল খেলায় আরফাত হোসেন অনিক ২-০ সেটে আহমদ মুসা রঞ্জুকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। রানার আপ আহমদ মুসা রঞ্জু এবং তৃতীয় স্থান অর্জন করেন মো. এজাজ আলী। খবরঃ বিজ্ঞপ্তির