নিউজ ডেস্কঃ
ভারতীয় অভিনেত্রী ও প্রাক্তন সাংসদ মুনমুন সেনের স্বামী ভারত দেববর্মার পরলোকগমন । আজ মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার আগেই মারা যান তিনি। ভারত দেববর্মার মৃত্যুর খবর নিশ্চিত করেন তার মেয়ে রাইমা সেন। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে ভারত দেববর্মা মৃত্যুবরণ করেন।
ত্রিপুরার রাজ পরিবারের সন্তান ভারত দেববর্মা। ১৯৭৮ সালে মুনমুন সেনের সঙ্গে তার বিয়ে হয়। এক বছরের মাথাতেই রাইমা সেনের জন্ম হয়। তার বছর দুই পরে মুনমুন-ভারতের জীবনে আসে রিয়া। বিয়ে ও দুই সন্তানের জন্মের পর মুনমুন নিজের অভিনয় সফর শুরু করেন। আটের দশকের হার্টথ্রব হয়ে ওঠেন তিনি। হিন্দির পাশাপাশি বাংলা সিনেমাতেও চুটিয়ে অভিনয় করেন সুচিত্রাকন্যা।
বাবা ভারত দেববর্মা ও মা মুনমুন সেনের সঙ্গে মেয়ে রাইমা সেন ও রিয়া সেন। ছবি: সংগৃহীত
২০১৪ সালে মুনমুন সেনের রাজনৈতিক কেরিয়ারের সূত্রপাত। তৃণমূল কংগ্রেসের হয়ে লড়ে লোকসভা ভোটে জেতেন তারকা। সামলান বাঁকুড়ার সাংসদপদ। অভিনয় হোক বা রাজনৈতিক কেরিয়ার, বরাবর স্ত্রীর পাশে থেকেছেন ভরত দেববর্মা। রিয়া-রাইমার কাছে তিনি ‘বেস্ট ড্যাড’। অনলাইন।