টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহ জনগণের দীর্ঘমেয়াদী উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেঃ কেসিসি মেয়র

 

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন,
জাতিসংঘ কর্তৃক প্রণীত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাসমূহ দেশের চলমান
উন্নয়ন কর্মকান্ড টেকসই তথা জনগণের দীর্ঘমেয়াদী উন্নয়নের ক্ষেত্রে
গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভৌগলিক অবস্থানের কারণে খুলনা শহর জলবায়ু
পরিবর্তনজনিত দুর্যোগে সরাসরি ক্ষতিগ্রস্থ হচ্ছে যা আমাদের চলমান
উন্নয়ন প্রক্রিয়াকেও ব্যহত করছে। সে কারণে নগরীর অবকাঠামোগত
উন্নয়ন প্রকল্পসমূহে টেকসই উন্নয়ন সংক্রান্ত লক্ষ্যমাত্রাগুলো বিবেচনা করা
খুবই গুরুত্বপূর্ণ।
সিটি মেয়র আজ রবিবার বিকেলে নগরীর একটি অভিজাত হোটেলে
‘‘টুলস এন্ড মেথডস ফর এসডিজি লোকালাইজেশন : পাইলট ট্রেইনিং
এ্যাট খুলনা সিটি কর্পোরেশন’’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও
সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
‘ইমপ্রুভড কোঅর্ডিনেশন অব ইন্টারন্যাশনাল ক্লাইমেট ফিনান্স
(আইসিআইসিএফ) প্রোজেক্ট-এর আওতায় জিআইজেড ৩ দিন ব্যাপী এ
প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
সিটি মেয়র উপস্থিত অতিথিদের অভিনন্দন জানিয়ে বলেন, মাননীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের এসডিজি লক্ষ্যমাত্রা বাস্তবায়নের জন্য
আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়েছেন। খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে
গৃহীত প্রকল্পগুলির সাথে এসডিজি লক্ষ্যগুলিকে সম্পৃক্ত করার বিষয়েও উদ্যোগ
নেয়া হচ্ছে। প্রশিক্ষণ হতে প্রাপ্ত অভিজ্ঞতা গৃহীত উন্নয়ন প্রকল্পসমূহ
টেকসই ও জনকল্যাণমুখী করতে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন স্থানীয় সরকার
ইনস্টিটিউটের পরিচালক (যুগ্ম সচিব) ইশরাত হোসেন খান ও জেলা
প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো: ইউসুফ আলী।
অন্যান্যোনের মধ্যে জার্মান কোঅপারেশন এসডিসি লোকালাইজেশন
উপদেষ্টা রেদিতা রকিবসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের জিআইইউ
কর্মকর্তাবৃন্দ, জার্মান ও বুয়েটের কনসালট্যান্ট টীমের সদস্যবৃন্দ,
কেসিসি’র কর্মকর্তা এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব লোকাল গভর্ণমেন্ট
কর্মকর্তাগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ পর্বে সিটি
মেয়র প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।খবরঃ বিজ্ঞপ্তির