রাশেদ খান মেনন গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে প্রেরণ

নিউজ ডেস্কঃ
ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
এরপর তাকে ডিবি কার্যালয়ে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রাশেদ খান মেননকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে– সে বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে এখনো তা নিশ্চিত করে জানানো হয়নি।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা করে পুলিশ।

এর আগে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে ৩০০ কোটি টাকার মানহানির অভিযোগে মামলা করা হয়েছে।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহতের ঘটনায় সম্প্রতি দায়ের করা কয়েকটি মামলায় মেননকে আসামি করা হয়েছে।অনলাইন।