ছাত্র-জনতার আন্দোলনে হত্যার ঘটনা তদন্তে জাতিসংঘের তদন্ত দল আজ আসছে

নিউজ ডেস্কঃ
আজ ঢাকায় আসছে জাতিসংঘ কারিগরি বিশেষজ্ঞ দল
ছাত্র-জনতার আন্দোলনের সময় বিক্ষোভকারীদের হত্যার ঘটনা তদন্তে। তারা প্রাথমিকভাবে তথ্যানুসন্ধানের কাজ করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জাতিসংঘের জেনেভা মিশন থেকে তিন সদস্যের প্রতিনিধিদল আজ ঢাকায় আসছে। কারিগরি বিশেষজ্ঞদলের সফরের পর পরবর্তী সময়ে ঢাকায় আসবে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। ফ্যাক্ট ফাইন্ডিং মিশন চূড়ান্তভাবে তদন্তের কাজটি করবে।অনলাইন।