দেশের ৩২৩টি পৌরসভার মেয়র ও ৫৩টি জেলা পরিষদের চেয়ারম্যান অপসরণ

নিউজ ডেস্কঃ
সারাদেশের ৫৩টি জেলা পরিষদের চেয়ারম্যান এবং ৩২৩টি পৌরসভা মেয়রকে অপসারণ করা হয়েছে।
আজ সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ দিয়েছে।অনলাইন।

বলা হয়েছে , অপসারণ করা জেলা পরিষদ চেয়ারম্যানদের স্থলে জেলা প্রশাসকরা (ডিসি) দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, এর আগে দেশের ৪৯৫টি উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে। তাদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) দায়িত্ব দেওয়া হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।