ব্যাংক থেকে নগদ টাকা তোলা যাবে সর্বোচ্চ ৩ লাখঃ বাংলাদেশ ব্যাংক

নিউজ ডেস্কঃ
বাংলাদেশ ব্যাংক জানিয়েছেন ব্যাংকের এক‌টি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ তিন লাখ টাকা তোলা যাবে বলে । আজ রোববার (১৮ আগস্ট) থেকে গ্রাহকরা এ টাকা তুলতে পারবেন। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ নিয়ম প্রযোজ্য হবে বলে জানিয়েছে তারা।

নির্দেশনা অনুযায়ী, একজন গ্রাহক তিন লাখের বেশি নগদ টাকা উত্তোলন করতে পারবেন না। তবে যেকোন পরিমাণ টাকা অন্য হিসাবে স্থানান্তর করতে পারবেন এবং ডিজিটাল লেনদেন করতে পারবেন।

জানা যায়, গত সপ্তাহে সর্বোচ্চ দুই লাখ এবং আগের সপ্তাহে সর্বোচ্চ এক লাখ টাকা উত্তোলন করার সুযোগ ছিল। অর্থাৎ এ সপ্তাহে সীমা কিছুটা বাড়ানো হলো।

বাংলাদেশ ব্যাংক গতকাল শনিবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা এমডিদের এক জরুরি বার্তায় এ নির্দেশনা দিয়েছে।অনলাইন।

নগদ টাকা উত্তোলনে সীমা থাকলেও গ্রাহকেরা যেকোনো পরিমাণ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন।