নিউজ ডেস্কঃ
আরও ৫ জন উপদেষ্টা চলমান অন্তর্বর্তীকালীন সরকারে নতুন করে যোগ হচ্ছেন । আগামীকাল শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে তাদের শপথ অনুষ্ঠিত হবে।
আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে বঙ্গভবন থেকে এক প্রেস বার্তায় জানানো হয়, আগামীকাল বিকেল ৪টায় বঙ্গভবনের দরবার হলে নতুন উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।
এর আগে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। নতুন এই সরকারে প্রাথমিকভাবে ১৭ জনকে উপদেষ্টা দেওয়া হয়।