জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ পূর্ণমাত্রায় আবারও চালু হল

ছবি সংগৃহীত ।

নিউজ ডেস্কঃ
বাংলাদেশের জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ পূর্ণমাত্রায় চালু হয়েছে বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ( তথ্যঃ গণমাধ্যম /অনলাইন)

প্রসঙ্গত গত ৬ আগস্ট থেকে দেশের থানাগুলোতে পুলিশ না থাকায় এই জনস্বার্থ মুলক সেবাটি অকার্যকর হয়ে পড়েছিল। বর্তমানে ৯৯৯ হেল্পলাইনে ১০০টি ওয়ার্ক স্টেশন রয়েছে এবং একসাথে ১২০টি কল রিসিভ করার সক্ষমতা রয়েছে।