আলী ইমাম মজুমদার প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসাবে নিয়োগ পেলেন

নিউজ ডেস্কঃ
প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে
সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারকে নিয়োগ দেওয়া হয়েছে সরকারের অন্তর্বর্তীকালীন সরকার ।

গতকাল সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেনের এ সংক্রান্ত প্রজ্ঞাপন গণমাধ্যমের কাছে আসে। অনলাইন।

সেখানে বলা হয়: গণপ্রজাতিন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আজ ২৮ শ্রাবণ ১৪৩১/১২ আগস্ট ২০২৪ তারিখ জনাব আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগদান করেছেন।

বিশেষ সহকারী পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি উপদেষ্টার পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

আলী ইমাম মজুমদার ২০০৮ সালের নভেম্বরে নির্বাচনের আগে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে অবসরে যান।