নতুন প্রধান বিচারপতি হলেন সৈয়দ রেফাত আহমেদ

নিউজ ডেস্কঃ

বাংলাদেশের ২৫ তম প্রধান বিচারপতি হলেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

এতদিন হাইকোর্টের বিচারপতি থাকা সৈয়দ রেফাত আহমেদকে সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদ অনুযায়ী শনিবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধান বিচারপতি পদে নিয়োগ দিয়েছেন। শপথের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে।

প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ছয়জন বিচারপতি পদত্যাগ করেন। সর্বোচ্চ আদালতের যে ছয়জন বিচারপতি পদত্যাগ করেছেন তারা হলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি জাহাঙ্গীর হোসেন, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন। তবে আপিল বিভাগের অপর বিচারপতি মো. আশফাকুল ইসলামের বিষয়ে এখনো কিছু জানা যায়নি।তথ্যঃ অনলাইন।

শনিবার বেলা ১১টা থেকে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জড়ো হন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন শ্লোগান উত্তাল হয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ। একপর্যায়ে শিক্ষার্থীদের মিছিল শ্লোগানের প্রেক্ষাপটে পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। একপর্যায়ে প্রধান বিচারপতির পদত্যাগের বিষয়টি জানান আইন উপদেষ্টা। এরপর একে একে আপিল বিভাগের অপর বিচারপতিদের পদত্যাগের খবর আসে।