নিউজ ডেস্কঃ
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান পদত্যাগ করেছেন।
আজ শনিবার (১০ আগস্ট) দুপুরে এক ভিডিও বার্তায় আইন উপদেষ্টা এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আমাদের প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন। কিছুক্ষণ আগে তার পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে এসেছে। অনলাইন।
আসিফ নজরুল বলেন, আমরা কালবিলম্ব না করে এটি রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেব। আশাকরি কয়েক ঘণ্টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে।
এর আগে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে শিক্ষার্থীদের মিছিল শ্লোগানের প্রেক্ষাপটে পদত্যাগের নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট ও অন্যান্য বিচারপতিদের বিষয় চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
তার আগে শনিবার বেলা ১১টা থেকে প্রধান বিচারপতিসহ বিচারপতিদের পদত্যাগের দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে জড়ো হয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন শ্লোগান উত্তাল হয় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ।
এর আগে সুপ্রিম কোর্টের বিচারপতিদের সাথে ভার্চুয়াল মাধ্যমে আলোচনার জন্য প্রধান বিচারপতির ডাকা আজকের ফুলকোর্ট সভা স্থগিত করা হয়।
এর আগে শনিবার সকালে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ এক ফেসবুক পোস্টে লিখেন, আমরা আগেই প্রধান বিচারপতিকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলাম।