নিউজ ডেস্কঃ
সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ও নাটোর ৩ আসনের সাংসদ
জুনাইদ আহমেদ পলক গ্রেফতার হয়েছেন।
আজ মঙ্গলবার ভিআইপি লাউঞ্জ থেকে বিকেল ৩টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। অনলাইন।
প্রাপ্ত তথ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অপেক্ষায় ছিলেন শেখ হাসিনা সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এ সময় বিমানবন্দরের কর্মচারীরা তাকে ভিআইপি লাউঞ্জে আটকে রাখেন। কিছুক্ষণ পর বিমানবাহিনীর কর্মকর্তারা এসে তাকে আটক করেন।
উল্লেখ্য ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গতকাল শেখ হাসিনা ভারত পালানোর পর থেকেই খোঁজ ছিল না পলকের। তিনি দেশে আছেন না কি বিদেশে পালিয়েছেন তা নিয়ে নানা গুঞ্জন ছিল।