মা আর রাজনীতিতে ফিরছেন নাঃ বিবিসিকে জয়

ফাইল ছবি।

নিউজ ডেস্কঃ
সজীব ওয়াজেদ জয় বিবিসিকে জানিয়েছেন, তার মা শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরছেন না।

এসময় তিনি জানান, এত পরিশ্রমের পরেও ‘একটি গোষ্ঠী তার বিরোধিতা করেছে, এ জন্য তিনি খুব হতাশাগ্রস্ত।’ খবর বিবিসির

বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজআওয়ারে এসব কথা বলেন সজীব ওয়াজেদ, সোমবার পর্যন্তও যিনি শেখ হাসিনার আনুষ্ঠানিক উপদেষ্টা ছিলেন।তথ্যঃ অনলাইন।

সজীব ওয়াজেদ বলেন, তার মা শেখ হাসিনা রোববার থেকেই পদত্যাগের কথা বিবেচনা করছিলেন। তবে শেষপর্যন্ত পরিবারের অনুরোধে তিনি নিজের নিরাপত্তার জন্য দেশত্যাগ করেছেন।