নিউজ ডেস্কঃ
উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পৌঁছেছেন শেখ হাসিনা।
আজ
সোমবার (৫ আগস্ট) ভারতের আগরতলার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার সময় তার ছোট বোন শেখ রেহেনা ও তার পরিবারের সদস্যরাও সঙ্গে ছিলেন বলে জানা গেছে।
গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ভারতীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, এরই মধ্যে আগরতলায় পৌঁছেছেন শেখ হাসিনা। অন্য দেশে যাওয়ার জন্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ‘সেফ প্যাসেজ’ দেবে ভারত সরকার। তথ্যঃ অনলাইন।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসও শেখ হাসিনার ভারত পৌঁছানোর খবর নিশ্চিত করেছে। এছাড়া টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস এবং দ্য হিন্দুও সকাল থেকে বাংলাদেশ বিষয়ে লাইভ আপডেট দিচ্ছে। এসব সংবাদমাধ্যমের হোমপেজে প্রধান খবর হিসেবে উঠে এসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শেখ হাসিনার পদত্যাগ।
এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন।