উদ্ভূত পরিস্থিতিতে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়লেন

ফাইল ছবি।

নিউজ ডেস্কঃ
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তার ছোট বোন শেখ রেহেনাও সঙ্গে ছিলেন বলে জানা গেছে।

আজ সোমবার দুপুর আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এ সময় তার সঙ্গে ছোট বোন শেখ রেহানা ছিলেন। তথ্যঃ জাতীয় গণমাধ্যম ।

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।