সাবেক নির্বাচন কমিশনার ও লেখক মাহবুব তালুকদারের মৃত্যু

নিউজ ডেস্কঃ

সাবেক নির্বাচন কমিশনার লেখক মাহবুব তালুকদার (৮০) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (২৪ আগস্ট) দুপুর ১টার দিকে রাজধানীর ইউনাউটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জানা গেছে, সকালে তার অক্সিজেন লেভেল কমে গিয়েছিল। দুপুর ১২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানে তার বড় ধরনের হার্ট অ্যাটাকের কথা জানান চিকিৎসক।
শারীরিক নানা জটিলতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দুই মাস চিকিৎসাধীন ছিলেন মাহবুব তালুকদার। সেখান থেকে বাসায় ফেরার পর তার শারীরিক অবস্থা ভালো ছিল। অনলাইন।

উল্লেখ্য, ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি মাহবুব তালুকদারকে এম নুরুল হুদার নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের বাংলাদেশ নির্বাচন কমিশনের সদস্য হিসেবে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে নিয়োগ পান।