খুলনায় সংঘর্ষে বেধড়ক মারপিটের স্বীকারে পুলিশ কনস্টেবল নিহত

ছবিঃ অনলাইন হতে সংগৃহীত ।

নিউজ ডেস্কঃ
খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণমিছিল কর্মসূচিকে কেন্দ্র করে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের সময় মো. সুমন নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।সংঘর্ষ চলাকালে সন্ধ্যায় পুলিশ কনস্টেবল সুমন কুমার ঘরামী বেধড়ক মারপিটের স্বীকার হন আন্দোলনকারীদের।

গতকাল শুক্রবার সন্ধ্যায় খুলনার মোহাম্মদনগর এলাকায় আন্দোলনকারীদের পিটুনিতে তার নিহতের ঘটনা ঘটে ।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, নিহত সুমন তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার সৌমেন বিশ্বাসের দেহরক্ষী ছিলেন। অনলাইন।

আন্দোলনকারীদের হামলায় পুলিশ সদস্য সুমন নিহত ছাড়াও প্রায় ৩০ জন আহত হয়েছেন। এর মধ্যে কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন।